
লেখক, গবেষক ও সাংবাদিক

গত বছরের ১২ ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব নেওয়ার পরপরই তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। বিশেষ করে গাবতলী গরুর হাটের ইজারা নিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন।

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিক ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক ভিডিও ফুটেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, মূলত মালিক-শ্রমিক সমিতির নেতাদের রাজনৈতিক প্রভাব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘ম্যানেজ’ করতে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ করতে হয় পরিবহন মালিক-শ্রমিকদের। সমঝোতা নয়; বরং টাকা না পেলে রাস্তায় ঘুরবেনা গাড়ির চাকা–এমন অঘোষিত নিয়মের জালেই বন্দী থাকে পরিবহন খাত।

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর বিকেলে মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে দেশের ১৩তম সরকার দায়িত্ব নেয়। প্রায় ১৭ বছর রাষ্ট্র পরিচালনার পর আওয়ামী

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে চারটায় শেষ হয়। কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।

ঢাকা মহানগরীতে ২৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, মহানগরের দুই হাজার ১৩১ কেন্দ্রের মধ্যে ৩৭টি উচ্চ ঝুঁকিপূর্ণ।

ঢাকা-১২ আসনে নির্বাচন কেবল প্রতীকের লড়াই নয়, চলেছে অতীত রাজনীতি, নাগরিক সংকট ও নিরাপত্তা প্রশ্নে এক জটিল প্রতিযোগিতা। শেষ পর্যন্ত কে জয়ী হবেন, তা নির্ধারণ করবে ভোটের বাক্স। অনেকেই বলছেন, ঢাকা-১২ আসনের ফলাফল রাজধানীর রাজনীতিতে বড় বার্তা দেবে।

দেশের নাগরিকরা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স—এই তিনটি মৌলিক জরুরি সেবা পান ৯৯৯-এর মাধ্যমে। এই সেবার আওতায় প্রশিক্ষিত অপারেটররা কল গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং কাছের থানা, ফায়ার স্টেশন বা সংশ্লিষ্ট অ্যাম্বুলেন্স সার্ভিসকে জানিয়ে দেন।

গত বছরে সেপ্টেম্বরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নুর মোহাম্মদ (৩৩) নামে এক যুবক ধরা পড়েন, যিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৩০ হাজার টাকার বিনিময়ে কারাভোগ করতে যান। কারাগারে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় তার আঙুলের ছাপের সঙ্গে মামলার প্রকৃত আসামি জোবাইদ পুতিয়ার ফিঙ্গারপ্রিন্টের অমিল ধরা পড়ে।

পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পাসপোর্টের সত্যায়িত কপি (ন্যূনতম ৩ মাস মেয়াদ থাকতে হবে), জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা সত্যায়িত ছবি এবং চালান বা অনলাইন পেমেন্টের কপি আপলোড করতে হবে।
ভোটার উপস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি এবং শেষ মুহূর্তের ভোটের ধারা এই আসনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে। সব মিলিয়ে ঢাকা-১২ আসনের নির্বাচন শুধু ব্যক্তি বা দলের লড়াই নয়; এটি হয়ে উঠেছে ভোটাধিকার, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

ভিকটিম সাপোর্ট সেন্টার (ভিএসসি)— বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত এমন একটি বিশেষ সেবা কেন্দ্র, যেখানে নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিরা এক ছাদের নিচে একাধিক সহায়তা পান। আইনগত, সামাজিক ও মনস্তাত্ত্বিক সহায়তার পাশাপাশি ভুক্তভোগীরা যেন নিরাপদ পরিবেশে ন্যায়বিচার পেতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরে য

এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জিডি প্রক্রিয়া সহজ ও সময় সাশ্রয়ী হলেও তথ্যের যথার্থতা ও ফলোআপ নিশ্চিত করাই এর কার্যকারিতার মূল শর্ত। তবে বাস্তবে সব ক্ষেত্রেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া মিলছে—এমন নয়। পুলিশও সব জিডি আমলে নিচ্ছে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্য মূলত সম্ভাব্য সহিংসতা আগাম শনাক্ত করে তা প্রতিরোধ করা। ঝুঁকির মাত্রা অনুযায়ী জনবল, প্রযুক্তি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্য নিয়েই এই বিশেষ নিরাপত্তা পরিকল্প

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, কারাগারের ভেতরে ভোট দেওয়ার জন্য গোপন কক্ষ বা উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। ভোট গ্রহণ শেষে খামগুলো সুরক্ষিতভাবে সংগ্রহ করে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বডি ওর্ন ক্যামেরা ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েনের পরিকল্পনা সামনে এনেছে সরকার। শুধু সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্যই প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই এলাহী আয়োজনের পরও নির্

ওসমান হাদি হত্যার পর সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে নির্বাচনকালীন সহিংসতা রোধে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ভোটের প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার এবং রিটেইনার (গানম্যান) নিয়োগের সুযোগ দিতে নীতিমালা করেছে সরকার।

পাঁচটি কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো হদিস মেলেনি ৭১৬ জনের। এরমধ্যে জঙ্গিসহ ৯৯ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ৮৪ জন। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে চারজন মৃত্যুদণ্ডসহ ৯ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

কারা হেফাজতে থাকা বন্দীদের মৃত্যুর সংখ্যা গত পাঁচ বছরের মধ্যে ২০২৫ সালে সবচেয়ে বেশি কমেছে। কিন্তু দেশের ৭৫টি কারাগারে থাকা প্রায় ৮৪ হাজার বন্দীর জন্য চিকিসক আছেন মাত্র দুজন। প্রতিটি কারাগারে অন্তত একজন করে স্থায়ী চিকিৎসক থাকার কথা থাকলেও বাস্তবে প্রায় সব কারাগারেই সেই পদ শূন্য।

শুধু যে সাধারণ মানুষই চুরি, ছিনতাই, ডাকাতির শিকার হচ্ছে, বিষয়টি এমন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও এসবের শিকার হচ্ছে।

নির্বাচনের পরিবেশকে আরও ঝুঁকিতে ফেলছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এখনো ১ হাজার ৩৩৩টি আগ্নেয়াস্ত্র ও আড়াই লাখের বেশি গুলি উদ্ধার হয়নি। এসব অস্ত্র নির্বাচনের সময় সহিংসতায় ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সংকট শুরু হয় ঢাকা-১২ আসনে বিএনপি থেকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সমর্থন দিলে। নীরব মোসাব্বিরের কাছে সমর্থন চাইলেও তিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না বলে জানান। এ থেকে আবার নীরবের সঙ্গে মোসাব্বিরের দ্বন্দ্ব সৃষ্টি হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৫ দিন পার হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় এখনো ঝুলছে পোস্টার, ব্যানার ও ফেস্টুন। অথচ নির্বাচন কমিশন গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার সরিয়ে ফেলতে বলেছিল।

বিগত বছরে ২০২৫ সাল বাংলাদেশে সাংবাদিকদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা, প্রাণনাশের হুমকি, গ্রেপ্তার এমনকি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শত শত সাংবাদিক। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে, রাষ্ট্রীয় ও বেসরকারি–উভয়

বিদায়ী বছরজুড়ে দেশে রাজনৈতিক সহিংসতা ছিল প্রায় নিত্যদিনের ঘটনা। দলীয় অন্তর্কোন্দল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, দখলবাজি ও ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৯৮ জনের। আহত হয়েছে প্রায় সাড়ে চার হাজার।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মব সহিংসতায় অন্তত ১৮৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি ৭৮ জন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে নিহত হয়েছে ৩২ জন।

ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ কাজের তাগিদে বের হয়; কিন্তু ফেরে না সবাই। কারও কারও ফেরা থেমে যায় হঠাৎ, নিষ্ঠুরভাবে। ককটেলের এক বিস্ফোরণে থেমে গেছে কিশোর সিয়ামের জীবন, আর সেই সঙ্গে ভেঙে পড়েছে একটি দরিদ্র পরিবারের শেষ আশ্রয়, শেষ ভরসা।

“ফ্লাইওভারটা যেন ককটেল ছোড়ার নিরাপদ জায়গা হয়ে গেছে।” রাজধানীর মৌচাক এলাকার স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমানের কথায় স্পষ্ট হতাশা প্রকাশ পেল। গত এক মাসে মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে অন্তত ডজনখানেক ককটেল ছোড়া হয়েছে। তারপরও সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি।

জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে এই আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভারতের সহযোগিতাও চেয়েছে। রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে সন্দেহভাজনদের গ্রেপ্তার ও প্রত্যর্পণে সহায়তা চাওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় বসবাস করেন নিয়াজ উদ্দিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সম্প্রতি পুলিশের কাছে তথ্য দিতে হয়েছে তাকে। চরচাকে তিনি বলেন, “আমি একই বাসায় এক যুগেরও বেশি সময় ধরে থাকি। গত আগস্টে আমার কাছে তথ্য চেয়ে পুলিশ একটি ফরম পাঠিয়েছে। এর আগেও দু-তিনবার এই তথ্য দিয়েছি

“এখন পুলিশ–র্যাব–সেনাবাহিনী সব আমার পকেটে। আমার ইশারায় অভিযান হয়, আমিই জেনেভা ক্যাম্পের সুলতান।” কথাটা রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের অঘোষিত ‘সুলতান’ পিচ্চি রাজার। কে এই পিচ্চি রাজা, যিনি আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স থেকে নিজেকে ‘সুলতান’ ঘোষণার মতো সদম্ভ ভাষ্য দিতে পারেন?

গত ১৭ বছর ধরে ক্যাম্পে চলা মাদক কারবারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা বুনিয়া সোহেলের সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্যও এখন আইসিইউতে। ক্যাম্পের মাদক সাম্রাজ্যের দখল এখন তার প্রতিদ্বন্দ্বী তিন গ্রুপের। সাম্রাজ্যই বটে।

বস্তিগুলোতে আগুন লাগার মূল কারণ হচ্ছে সম্পূর্ণ অপরিকল্পিত বৈদ্যুতিক সংযোগ, নিয়ম না মেনে সিলিন্ডার বা লাইন গ্যাসের অনিরাপদ ব্যবহার, বিড়ি-সিগারেট, মশার কয়েল ও খোলা বাতির ব্যবহার, উন্মুক্ত চুলা ও হিটারের মতো ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার। উদাসীনতা ও অসাবধানতা এই ঝুঁকি আরও বাড়ায়

ফায়ার সার্ভিসের হিসাবে, পুড়ে গেছে প্রায় দেড় হাজার ঘর। তবে স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। রাতারাতি চিরচেনা এলাকা পরিণত হয়েছে ছাইয়ের শহরে।